সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্রকারীরা আজ দেশে নেই। জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনীতিকে মুছে ফেলা সম্ভব হয়নি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগরের দক্ষিণ গোয়ালাবাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুনা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সংকটময় মুহূর্তে ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আসেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠা এবং বিএনপি গঠনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন। তাঁর ১৯ দফা কর্মসূচি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ৭ নভেম্বরের ঐতিহাসিক দিবসটি পালন করতে দেওয়া হয়নি। জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী ও ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ।
এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দক্ষিণ গোয়ালাবাজার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন