ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে বনের ভেতর থেকে তোফাজ্জল উদ্ধার, মাদক ব্যবসার অভিযোগ ও অপহরণের পাল্টা দাবি ঘিরে চাঞ্চল্য

পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত

মাগুরার শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

হরিরামপুরে বলড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধা'র প্রচারণা - লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা ।

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

কচুয়া ধান বাজারে প্রায় তিন বছর ধরে বন্ধ বাথরুম-প্রস্রাবখানা, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও ক্রেতারা,

চাঁদপুরের কচুয়া বাজারের ধান বাজার এলাকায় অবস্থিত একমাত্র বাথরুম-প্রস্রাবখানা প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে। বাথরুমের কাজ দেওয়া হয়েছিল কন্ট্রাক্টর আবুলকে, কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো কাজ সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, বাথরুমের যে ভবনটি রয়েছে, তার আশপাশে ময়লা-আবর্জনা জমে আছে। চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এই দুর্গন্ধের কারণে বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, "আবুল কন্ট্রাক্টরের গাফিলতির কারণেই আমাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্গন্ধে দোকানে বসে থাকতে পারছি না, ক্রেতারাও আসছে না।"

ব্যবসায়ীদের অভিযোগ, পুরো কচুয়া বাজারে এটাই একমাত্র বাথরুম-প্রস্রাবখানা। এখন সেটা বন্ধ থাকায় তারা কোথায় যাবেন, বুঝতে পারছেন না।

এক ব্যবসায়ী বলেন, "যখন দোকানে মহিলা কাস্টমাররা এসে জিজ্ঞেস করে, এখানে বাথরুম-প্রস্রাবখানা কোথায়? তখন আমরা মুখ দেখাবো কিভাবে? আমরা কচুয়া বাজারে ব্যবসা করি, এটা বলতেও লজ্জা লাগে।"

ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি, খাবারের চেয়েও বাথরুমটি বেশি গুরুত্বপূর্ণ। প্রায় তিন বছর ধরে বাথরুমটি বন্ধ থাকায় নিরুপায় হয়ে অনেকে ভবনের আশপাশেই ময়লা ফেলছেন, এতে দুর্গন্ধ আরও বাড়ছে।

এ অবস্থায় ব্যবসায়ী ও ক্রেতারা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, অতি দ্রুত বাথরুমের কাজ সম্পন্ন করে তা চালু করে দেওয়া হোক এবং এই দুর্গন্ধ ও ভোগান্তি থেকে বাজারকে মুক্তি দেওয়া হোক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কচুয়া ধান বাজারে প্রায় তিন বছর ধরে বন্ধ বাথরুম-প্রস্রাবখানা, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও ক্রেতারা,

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের কচুয়া বাজারের ধান বাজার এলাকায় অবস্থিত একমাত্র বাথরুম-প্রস্রাবখানা প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে। বাথরুমের কাজ দেওয়া হয়েছিল কন্ট্রাক্টর আবুলকে, কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো কাজ সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, বাথরুমের যে ভবনটি রয়েছে, তার আশপাশে ময়লা-আবর্জনা জমে আছে। চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এই দুর্গন্ধের কারণে বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, "আবুল কন্ট্রাক্টরের গাফিলতির কারণেই আমাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্গন্ধে দোকানে বসে থাকতে পারছি না, ক্রেতারাও আসছে না।"

ব্যবসায়ীদের অভিযোগ, পুরো কচুয়া বাজারে এটাই একমাত্র বাথরুম-প্রস্রাবখানা। এখন সেটা বন্ধ থাকায় তারা কোথায় যাবেন, বুঝতে পারছেন না।

এক ব্যবসায়ী বলেন, "যখন দোকানে মহিলা কাস্টমাররা এসে জিজ্ঞেস করে, এখানে বাথরুম-প্রস্রাবখানা কোথায়? তখন আমরা মুখ দেখাবো কিভাবে? আমরা কচুয়া বাজারে ব্যবসা করি, এটা বলতেও লজ্জা লাগে।"

ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি, খাবারের চেয়েও বাথরুমটি বেশি গুরুত্বপূর্ণ। প্রায় তিন বছর ধরে বাথরুমটি বন্ধ থাকায় নিরুপায় হয়ে অনেকে ভবনের আশপাশেই ময়লা ফেলছেন, এতে দুর্গন্ধ আরও বাড়ছে।

এ অবস্থায় ব্যবসায়ী ও ক্রেতারা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, অতি দ্রুত বাথরুমের কাজ সম্পন্ন করে তা চালু করে দেওয়া হোক এবং এই দুর্গন্ধ ও ভোগান্তি থেকে বাজারকে মুক্তি দেওয়া হোক।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ