গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সেজাবর গ্রামসংলগ্ন গলাচিপা বনের ভেতর থেকে তোফাজ্জল ওরফে ‘ল্যাংড়া তোফাজ্জল’ নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
গত ৩০ অক্টোবর রাত ৩টা ২০ মিনিটের দিকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে কালিয়াকৈর থানায় পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, তোফাজ্জলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয়রা দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও মামলার বিস্তারিত তথ্য এখনো যাচাই করা হয়নি।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসার বিস্তারের পেছনে আরও কয়েকজনের সংশ্লিষ্টতা থাকতে পারে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের পাশাপাশি যাঁরা এসব কর্মকাণ্ডে আশ্রয়-প্রশ্রয় দেন, তাঁদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে তোফাজ্জল ভিন্ন দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁকে অপহরণ করা হয়েছিল। এ ঘটনায় তিনি চারজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ করেছেন বলে জানা গেছে।
ফলে ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহরণের অভিযোগের সত্যতা এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
পুলিশের বক্তব্য ---- এ বিষয়ে কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির এএসআই সাইফুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ৩০ অক্টোবর রাত ৩টা ২০ মিনিটের দিকে গলাচিপা বনের ভেতর থেকে তোফাজ্জলকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন