কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে উখিয়া বন বিভাগ।
রোববার (৮ নভেম্বর) রাত ১২.৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন তাজিমারখোলা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
জানাযায় পরে জব্দকৃত মেশিনটি থাইংখালী বিট অফিসের হেফাজতে রাখা হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, বনকর্মী আবদুল কাইয়ুম, ইলিয়াস, আলী আহমেদ, ইসমাইলসহ থাইংখালী বিটের অন্যান্য স্টাফ।
বন বিভাগের এ ধরনের অভিযান অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন