ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় বন বিভাগের অভিযান, রোহিঙ্গা শ্রমিক আটক।

কক্সবাজারের উখিয়ার থাইংখালী ঘোনার পাড়া এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় পাহাড় কাটার কাজে নিয়োজিত আব্দুল মুনাফ (রোহিঙ্গা) নামের এক শ্রমিককে আটক করা হয়েছে।

    রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের একদল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

     বন বিভাগ সূত্রে জানা যায়, থাইংখালী ঘোনার পাড়া এলাকার আকতারের ডেরায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান চালানো হয়।এ সময় পাহাড় কাটার কাজে নিয়োজিত ধলু হোসেনের ছেলে আব্দুল মুনাফকে হাতেনাতে আটক করেন বনকর্মীরা।

     উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘোনার পাড়া এলাকায় আকতারের নেতৃত্বে পাহাড় কেটে মাটি পাচারের সময় আব্দুল মুনাফ নামের এক রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়েছে।

    তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাহাড় কাটা ও বনভূমি ধ্বংসের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা, আব্দুল মান্নান। 

একই দিনে বনবিভাগের সাহসী অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় বন বিভাগের অভিযান, রোহিঙ্গা শ্রমিক আটক।

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ার থাইংখালী ঘোনার পাড়া এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় পাহাড় কাটার কাজে নিয়োজিত আব্দুল মুনাফ (রোহিঙ্গা) নামের এক শ্রমিককে আটক করা হয়েছে।

    রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের একদল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

     বন বিভাগ সূত্রে জানা যায়, থাইংখালী ঘোনার পাড়া এলাকার আকতারের ডেরায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান চালানো হয়।এ সময় পাহাড় কাটার কাজে নিয়োজিত ধলু হোসেনের ছেলে আব্দুল মুনাফকে হাতেনাতে আটক করেন বনকর্মীরা।

     উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘোনার পাড়া এলাকায় আকতারের নেতৃত্বে পাহাড় কেটে মাটি পাচারের সময় আব্দুল মুনাফ নামের এক রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়েছে।

    তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাহাড় কাটা ও বনভূমি ধ্বংসের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা, আব্দুল মান্নান। 

একই দিনে বনবিভাগের সাহসী অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ