ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

তারাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিটি দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে উপজেলার উত্তর বাজারে অবস্থিত দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজি আব্দুল বাতেন, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল,আসাদ মন্ডল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল,শামীম তালুকদার ও রাকিব তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি,সদস্য সচিব নিশাদ আহম্মেদ সাদ্দামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে চৌধুরী অটো রাইসমিল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

তারাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিটি দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে উপজেলার উত্তর বাজারে অবস্থিত দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজি আব্দুল বাতেন, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল,আসাদ মন্ডল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল,শামীম তালুকদার ও রাকিব তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি,সদস্য সচিব নিশাদ আহম্মেদ সাদ্দামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে চৌধুরী অটো রাইসমিল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ