ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

​পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫১ মনোনয়ন ফরম বিক্রি, হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণ

তারাকান্দায় মাঠ ছাড়তে দিচ্ছেন না ভোটাররা, আলোচনায় মোস্তাফিজুর রহমান খানঁ।

মডেল কাকনী গড়তে বাবুকে চায় ইউনিয়ন বাসী

সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ

সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ

তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযান: ২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মানিকগঞ্জের ডিসি নাজমুন আরা সুলতানা।

উত্তর দুর্গাপুরে গণসংযোগে কাজী নুর আহমেদ শরীফ: “নির্বাচিত হলে কিশোর গ্যাং ও মাদকমুক্ত ইউনিয়ন গড়বো

মোল্লাহাটে আঠারোবাঁকি নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

কচুয়া কড়ইয়ায় যুবকদের মসজিদমুখী করতে আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের উদ্যোগে বৈঠক ও দাওয়াতি আয়োজন

যুব সমাজকে মসজিদমুখী করা, দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং এলাকায় ইসলামী পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁপুরের কচুয়া কড়ইয়া উত্তরপাড়া আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের পক্ষ থেকে এলাকার যুবকদের নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রত্যেকটি বাড়িতে ৪ থেকে ৫ জন করে দায়িত্বশীলদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব দায়িত্বশীলদের কাজ হবে ফজরের সময়ে যে সকল যুবক এখনো মসজিদমুখী নয়, তাদেরকে ভালোবাসা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে মসজিদে আসার জন্য দাওয়াত দেওয়া।

দ্বীনের দাওয়াত দেওয়াই ছিল মূলত আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজনে সুন্নতি তরিকা অনুযায়ী বড়-ছোট, ধনী-গরিব, কোটিপতি-সাধারণ সকল যুবকদের একত্রিত করে একসাথে বসে ভুট্মুড়ির আয়োজন করা হয়। দোয়া শেষে প্লাস্টিকের পলিথিন বিছিয়ে সবাই একত্রিত হয়ে সুন্নত মোতাবেক একসাথে খাবার গ্রহণ করেন। এ দৃশ্য উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন কড়ইয়া ৩নং ও ৪নং ওয়ার্ডের মাদকবিরোধী কমিটির সকল সদস্যবৃন্দ, এলাকার অনেক যুবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, "যুবকরা যদি ফজরের নামাজে মসজিদমুখী হয়, তাহলে পুরো সমাজ বদলে যাবে। মাদক, অন্যায় ও অশ্লীলতা থেকে যুব সমাজকে বাঁচাতে মসজিদের বিকল্প নেই।"

উপস্থিত যুবকরা প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও মহল্লায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কচুয়া কড়ইয়ায় যুবকদের মসজিদমুখী করতে আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের উদ্যোগে বৈঠক ও দাওয়াতি আয়োজন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

যুব সমাজকে মসজিদমুখী করা, দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং এলাকায় ইসলামী পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁপুরের কচুয়া কড়ইয়া উত্তরপাড়া আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের পক্ষ থেকে এলাকার যুবকদের নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রত্যেকটি বাড়িতে ৪ থেকে ৫ জন করে দায়িত্বশীলদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব দায়িত্বশীলদের কাজ হবে ফজরের সময়ে যে সকল যুবক এখনো মসজিদমুখী নয়, তাদেরকে ভালোবাসা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে মসজিদে আসার জন্য দাওয়াত দেওয়া।

দ্বীনের দাওয়াত দেওয়াই ছিল মূলত আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজনে সুন্নতি তরিকা অনুযায়ী বড়-ছোট, ধনী-গরিব, কোটিপতি-সাধারণ সকল যুবকদের একত্রিত করে একসাথে বসে ভুট্মুড়ির আয়োজন করা হয়। দোয়া শেষে প্লাস্টিকের পলিথিন বিছিয়ে সবাই একত্রিত হয়ে সুন্নত মোতাবেক একসাথে খাবার গ্রহণ করেন। এ দৃশ্য উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন কড়ইয়া ৩নং ও ৪নং ওয়ার্ডের মাদকবিরোধী কমিটির সকল সদস্যবৃন্দ, এলাকার অনেক যুবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, "যুবকরা যদি ফজরের নামাজে মসজিদমুখী হয়, তাহলে পুরো সমাজ বদলে যাবে। মাদক, অন্যায় ও অশ্লীলতা থেকে যুব সমাজকে বাঁচাতে মসজিদের বিকল্প নেই।"

উপস্থিত যুবকরা প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও মহল্লায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ