ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৭নং রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খান। তাঁকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভোটার ও সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে মানুষের পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।
রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন তিনি।
দলীয় রাজনীতিতে সক্রিয় থাকতে গিয়ে মামলা, হামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে তাঁর কর্মী-সমর্থকদের দাবি।
এমনকি দীর্ঘ সময় ফেরারি জীবন কাটাতে হলেও দলের আদর্শ ও রাজনৈতিক অবস্থান থেকে সরে দাঁড়াননি বলে জানান তাঁরা।
এদিকে স্থানীয় ভোটারদের একটি অংশের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করুন।
দীর্ঘদিনের সামাজিক সম্পর্ক ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতায় মোস্তাফিজুর রহমান খানও মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। ফলে তাঁকে নির্বাচনের মাঠ থেকে সরে যেতে দিতে চান না অনেক স্থানীয় ভোটার।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭নং রামপুর ইউনিয়নে মোস্তাফিজুর রহমান খানকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা বাড়ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন