ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মাদকের ভয়াল থাবায় বাউসী পঞ্চপীর, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাউসী পঞ্চপীর এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকায় মাদক সেবন ও বিক্রির বিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় পৌরসভার পঞ্চপীর বাজারে ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি আব্দুল বারী মিলেটারি, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সুজাউদ্দৌলা, জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর সুরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুজন সর্দার এবং সাংগঠনিক সম্পাদক রিপন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।

সমাবেশে বক্তারা বলেন, বাউসী পঞ্চপীর এলাকায় মাদকের বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঙ্গে সামাজিক সম্পর্ক না রাখার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। একই সঙ্গে এলাকায় মাদকের আস্তানা চিহ্নিত করে তা নির্মূলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ সময় স্থানীয় জনগণ ও সচেতন মহলের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মাদকের ভয়াল থাবায় বাউসী পঞ্চপীর, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাউসী পঞ্চপীর এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকায় মাদক সেবন ও বিক্রির বিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় পৌরসভার পঞ্চপীর বাজারে ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি আব্দুল বারী মিলেটারি, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সুজাউদ্দৌলা, জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর সুরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুজন সর্দার এবং সাংগঠনিক সম্পাদক রিপন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।

সমাবেশে বক্তারা বলেন, বাউসী পঞ্চপীর এলাকায় মাদকের বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঙ্গে সামাজিক সম্পর্ক না রাখার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। একই সঙ্গে এলাকায় মাদকের আস্তানা চিহ্নিত করে তা নির্মূলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ সময় স্থানীয় জনগণ ও সচেতন মহলের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ