শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উদ্বুদ্ধ করা এবং আগামী দিনের ভালো ফলাফল অর্জনের প্রত্যয়ে যশোরের কেশবপুরে হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজের আশানুরূপ ফলাফল না হওয়ায় ভবিষ্যতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ভালো ফলাফল অর্জনের করণীয় নিয়ে সমাবেশে বিস্তারিত আলোচনা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী প্রভাষক আব্দুর রাজ্জাক।
এ ছাড়া বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সভাপতি নিজাম উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মুনছুর আলী, শিক্ষক নারায়ণ কুমার দত্ত ও জিন্নাতুল ফেরদৌস।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শামীমা শিমু ও মোস্তাক আহমেদসহ অনেকে।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন