ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেলেন চোর, ফায়ার সার্ভিসের উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটির ওপর আটকে পড়েছেন এক ব্যক্তি। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ছাতির বাজার এলাকায় গোদারচালা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি রাতের আঁধারে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। কিন্তু কোনো কারণে তিনি বিদ্যুতের খুঁটির ওপর উঠে বিপাকে পড়েন এবং সেখানেই আটকা পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গর্জিয়াছ স্টেশন অফিসার মো. খাইরুল আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ফায়ার ফাইটার ইব্রাহিম, ফায়ার ফাইটার অপু মিয়া , ও ফায়ার ফাইটার শহিদুল ইসলাম সহ অনেকেই ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই চোরের পরিচয় এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেলেন চোর, ফায়ার সার্ভিসের উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটির ওপর আটকে পড়েছেন এক ব্যক্তি। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ছাতির বাজার এলাকায় গোদারচালা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি রাতের আঁধারে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। কিন্তু কোনো কারণে তিনি বিদ্যুতের খুঁটির ওপর উঠে বিপাকে পড়েন এবং সেখানেই আটকা পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গর্জিয়াছ স্টেশন অফিসার মো. খাইরুল আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ফায়ার ফাইটার ইব্রাহিম, ফায়ার ফাইটার অপু মিয়া , ও ফায়ার ফাইটার শহিদুল ইসলাম সহ অনেকেই ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই চোরের পরিচয় এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ