মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অসুস্থ নেতার পাশে দাঁড়ালেন জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল।
ইসলামপুর উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মোঃ আসগর আলী অসুস্থ হয়ে পড়লে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ছুটে যান মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল। এ সময় তিনি অসুস্থ আসগর আলীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
রাজনীতির ব্যস্ততা কিংবা নির্বাচনী কর্মসূচির বাইরে মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিক সম্পর্কের এক সুন্দর বার্তা বহন করে। অসুস্থতার সময় প্রিয় মানুষদের এমন খোঁজখবর ও আন্তরিকতা একজন অসুস্থ মানুষের মনে সাহস ও স্বস্তি জোগায়।
এলাকাবাসীর প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও মানবিকতার এই বন্ধন অটুট থাকুক।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন