ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কৃষিজমির মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা

ঝিনাইগাতীতে জনবসতিতে ইটভাটা, বাড়ছে পরিবেশদূষণ

 শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া কালিবাড়ি এলাকায় জনবসতিপূর্ণ স্থানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে মালিকানা পরিবর্তনের মাধ্যমে ভাটাটি পরিচালিত হয়ে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে দিন দিন বাড়ছে পরিবেশদূষণ। ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালিতে বিপর্যস্ত হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ। হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য ও কৃষিজমি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ইট উৎপাদনের জন্য ভাটাটিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মো. ফারুক আহমেদের মালিকানাধীন ‘এবি জিগজ্যাগ’ নামের এ ইটভাটায় ইট তৈরির জন্য আশপাশের ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা ও উৎপাদনক্ষমতা কমার আশঙ্কা রয়েছে, অন্যদিকে ইট পোড়ানোর ধোঁয়া ও ছাই পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, জনবসতিপূর্ণ এলাকায় অপরিকল্পিতভাবে ইটভাটা পরিচালনা করলে বায়ুদূষণ বাড়ে। ইটভাটার ধোঁয়া ও সূক্ষ্ম ধুলিকণা মানুষের শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। পাশাপাশি কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ইট তৈরিতে ব্যবহার করায় দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

ইটভাটার মালিক মো. ফারুক আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ইটভাটা পরিচালনার অনুমোদনের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হেদায়েতুল ইসলাম বলেন, ‘অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে। যেকোনো মুহূর্তে অভিযান পরিচালনা করা হবে।’

এলাকাবাসীর দাবি, শুধু ইটভাটার বৈধতা যাচাই নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর প্রভাবও খতিয়ে দেখা প্রয়োজন। জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা পরিচালনার ফলে সৃষ্ট বায়ুদূষণ, কৃষিজমির মাটি কাটার অভিযোগ এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঝিনাইগাতীতে জনবসতিতে ইটভাটা, বাড়ছে পরিবেশদূষণ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ