ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আনন্দ আয়োজন

কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

তারাকান্দা জমজ দুই বোনকে ফেরত পেতে চায় তার বাবা

মাগুরায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ: প্রধান অতিথি জেলা প্রশাসক

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চোর সন্দেহে এক বৃদ্ধকে  পিটিয়ে  হত্যা

চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বাঁশখালী প্রেসক্লাবে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঁশখালী প্রেসক্লাবে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কোনো সমাধান হচ্ছে না। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলন নতুন করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। কয়েক দিন ধরে চলা বিক্ষোভ রোববারও অব্যাহত রয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কালিয়াকৈরের সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নতুন করে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় শ্রমিকরা বেতন বৃদ্ধি, কারখানা চালু রাখা এবং কর্মপরিবেশ স্বাভাবিক করার দাবিতে আন্দোলন করেন।

অন্যদিকে, কালিয়াকৈরের গুরুত্বপূর্ণ এলাকা চন্দ্রা বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ফুটপাতের কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাত কারখানা,জানা গেছে, রোববার সকালে কাজে যোগ দিতে এসে সাতটি কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স ও ডিভাইনসহ সফিপুর ও রতনপুর এলাকার কয়েকটি কারখানা রয়েছে। এর মধ্যে করণী ফ্যাশনস লিমিটেড ও করণী নিট কম্পোজিট লিমিটেডের নামও রয়েছে।

হঠাৎ কারখানা বন্ধের খবরে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে যান। আবার কেউ কেউ দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে হাজারো শ্রমিকের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,কারখানা বন্ধ ঘোষণা করা হলেও শ্রমিক অসন্তোষ কমেনি। রোববার সকালে মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে এলেও এখনো কার্যকর কোনো সমাধান পাননি তাঁরা। এর মধ্যে একের পর এক কারখানা বন্ধ ঘোষণা করায় কর্মসংস্থান হারানোর পাশাপাশি পরিবারের ভরণপোষণ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা।

তাঁদের দাবি, দ্রুত কারখানাগুলো খুলে দিতে হবে, ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে হবে।

উদ্বেগে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ,কালিয়াকৈর শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ, শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় শ্রমিক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শিল্পাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যথায় এ পরিস্থিতির প্রভাব শ্রমিক পরিবার থেকে শুরু করে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে।

এখন সবার প্রত্যাশা, দ্রুত আলোচনার মাধ্যমে শ্রমিক অসন্তোষের অবসান ঘটবে এবং কালিয়াকৈর শিল্পাঞ্চলে ফিরে আসবে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ