জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার দুধ হাটিতে ২ থেকে ৩ বছর আগে রাতের অন্ধকারে কে বা কারা একটি টিউবওয়েল চুরি করে নিয়ে যায়। এরপর থেকে আজও সেখানে নতুন কোনো টিউবওয়েল বসানো হয়নি।
বর্তমানে চুরি যাওয়া টিউবওয়েলের ভাঙা ঢালাই ও ভাঙা পাইপ মাটি দিয়ে বুজিয়ে সেখানে চলছে কেরাম খেলা। পানি পানের জন্য বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে দুধ হাটিতে আসা কৃষক ও ব্যবসায়ীদের পানি খেতে দূরে যেতে হচ্ছে।
এ বিষয়ে হাট ইজারাদার জুয়েল বলেন, কেরাম না থাকলে আমি নিজ তহবিল থেকে কিংবা কোথাও কথা বলে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিব। বাজারের মানুষের পানির কষ্ট দূর করা দরকার।
তবে ভিন্ন মত দিয়েছেন বণিক সমিতির সভাপতি নাসিরউদ্দিন। তিনি বলেন, ওখানে টিউবওয়েল দিলে পানি রাখার মতো জায়গা নেই। এই কারণে ওখানে টিউবওয়েল দেওয়া যাবে না।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি, কেরাম খেলার জায়গা অন্য কোথাও সরিয়ে নিয়ে দ্রুত সেখানে একটি টিউবওয়েল স্থাপন করা হোক। কারণ বাজারের প্রাণকেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকাটা অত্যন্ত দুঃখজনক।
এলাকাবাসীর প্রশ্ন - চুরি যাওয়া টিউবওয়েলের জায়গায় কবে ফিরবে পানির ব্যবস্থা নাকি এভাবেই কেরাম বোর্ডের নিচে চাপা পড়ে থাকবে সাধারণ মানুষের পানির অধিকার।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন