ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে ও সহজ দ্রুত বিরোধ নিষ্পত্তি লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে ও সহজ দ্রুত বিরোধ নিষ্পত্তি লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগীদের তালিকা তৈরির লক্ষ্যে পঞ্চগড়ের বোদা উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ৮ নম্বর বোদা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্নাপাড়ায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোছা. লাইলী বেগম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ৮ নম্বর বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন মো. ফয়জুল করিম, মো. মোস্তাফিজুর রহমান, বোদা সদর ইউনিয়নের সমন্বয়ক মশিউর রহমান হিমেল, বোদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল মান্নান বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ সেই কর্মসূচিরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় বোদা উপজেলার ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের সূচনা হয়েছে। এ জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে তিনি প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ তাঁর বক্তব্যে বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে। স্বাধীনতার পর বিএনপি ছাড়া অন্য কোনো সরকার এ ধরনের উদ্যোগ নেয়নি বলেও তিনি মন্তব্য করেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোছা. লাইলী বেগম বলেন, ফ্যামিলি কার্ডের এ উদ্যোগ নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রম গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের প্রতি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে মোছা. সুইটি বেগমের নেতৃত্বে ছয় সদস্যের একটি তথ্য সংগ্রহকারী দল উপকারভোগীদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে।

সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ১ নম্বর ওয়ার্ড থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা। পাশাপাশি তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ব্যক্তিদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও অনুরোধ জানান, তথ্য সংগ্রহের ক্ষেত্রে যেন প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের তথ্য যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয় এবং এলাকার কোনো উপযুক্ত ব্যক্তি যেন এ কার্যক্রমের আওতা থেকে বাদ না পড়েন।

স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে বোদা উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রাথমিক প্রক্রিয়া শুরু হলো। উপকারভোগীদের সঠিক তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ