ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

তাড়াশে ইয়াবা ও চায়না চাকুসহ নারী আটক

তাড়াশে ইয়াবা ও চায়না চাকুসহ নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


তাড়াশে ইয়াবা ও চায়না চাকুসহ নারী আটক

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের তাড়াশে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।


ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ