ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি ঘোষণা, গুরুত্বপূর্ণ পদে মোঃ সোহেল রানা সহ ৫ নেতা

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

জেলা জয় করে বিভাগীয় মঞ্চে ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

কুড়িগ্রামের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে-ড. আতিক মুজাহিদ

নীলফামারী জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিককে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটিতে নেত্রকোণার মোহাম্মদ সোহেল খান সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

দুই বিএনপি নেতা হত্যার জেরে কালিয়ায় সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ লোকজন সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আশপাশের ৮ থেকে ১০টি বাড়িতে হামলা চালায়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বের করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

দুই বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় নড়াইলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তৎপরতা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দুই বিএনপি নেতা হত্যার জেরে কালিয়ায় সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ লোকজন সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আশপাশের ৮ থেকে ১০টি বাড়িতে হামলা চালায়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বের করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

দুই বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় নড়াইলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তৎপরতা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ