ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি ঘোষণা, গুরুত্বপূর্ণ পদে মোঃ সোহেল রানা সহ ৫ নেতা

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

জেলা জয় করে বিভাগীয় মঞ্চে ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

কুড়িগ্রামের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে-ড. আতিক মুজাহিদ

নীলফামারী জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিককে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটিতে নেত্রকোণার মোহাম্মদ সোহেল খান সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

সীমান্তপথে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতার মধ্যেই পঞ্চগড়ের বোদা উপজেলায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ঘটনায় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বোদা উপজেলার বগদুলঝুলা নুরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৬) এবং একই গ্রামের শাহ আলমের ছেলে মো. বোরহান (১৭)।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের পরিকল্পনা ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বড়শশী বিওপির হাবিলদার মো. মমিনুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ৭৭৬ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং সঙ্গে থাকা মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে ট্যাবলেটগুলো লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন।

অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ছাড়াও একটি পুরোনো পালসার মোটরসাইকেল, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল ফোন এবং দুটি গ্রামীণ সিম কার্ড জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তবর্তী পঞ্চগড় জেলায় মাদক চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের বিস্তার থেকে সুরক্ষিত রাখতে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিজিবির এ অভিযান সীমান্ত দিয়ে মাদক পাচারের অপচেষ্টা প্রতিহত করার চলমান কার্যক্রমেরই অংশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ