ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি ঘোষণা, গুরুত্বপূর্ণ পদে মোঃ সোহেল রানা সহ ৫ নেতা

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

জেলা জয় করে বিভাগীয় মঞ্চে ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

কুড়িগ্রামের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে-ড. আতিক মুজাহিদ

নীলফামারী জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিককে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটিতে নেত্রকোণার মোহাম্মদ সোহেল খান সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটিতে নেত্রকোণার মোহাম্মদ সোহেল খান সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

মাগুরায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাগুরায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে মাগুরা প্রেস ক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​মাগুরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং মো. আব্দুল গফফার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খাঁন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে বলেন, "যেকোনো মূল্যে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দেশের ভেতরে ও বাইরে বসে একটি চক্র দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গোপালগঞ্জবাসী বিভ্রান্ত হয়ে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। তারা নিজেদের আলাদা ভাবলেও মনে রাখতে হবে, এটি বাংলাদেশেরই অবিচ্ছেদ্য অংশ।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি মো. আক্তার হোসেন এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাছুদ হাসান খাঁন কিজিল।

​অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি আব্দুল মান্নান। এছাড়া ২১শে নভেম্বরের তাৎপর্য ও সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস তুলে ধরে আলোচনা করেন আব্দুল গফফার এবং সার্জেন্ট (অব.) মো. মনিরুল ইসলাম।

​আয়োজনের সার্বিক সৌজন্যে ছিলেন মাগুরা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ হাসান খাঁন। অনুষ্ঠানে মাগুরা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সৈনিক, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ সাহেব আলী, মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নওয়াব আলী জমাদ্দার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুবীরসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মাগুরায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ