ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফুলছড়িতে আদালতের নির্দেশে কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন, ময়নাতদন্তের প্রস্তুতি

ঠাকূরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

কচুয়া চান্দিনায়র মাঝে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা

সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ

মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল নির্বাচিত

বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মোল্লাহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়

শীতের শুরুতেই হঠাৎ ২ দিনের বৃষ্টিতে ধান, আলু ও মটরশুঁটি চাষিদের ব্যাপক ক্ষতি

পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা, বিপাকে পীরগঞ্জের কৃষক।

মাঠজুড়ে পাকা ধানের সোনালী আভা। কৃষকের স্বপ্ন ছিল ধান কেটে ঘরে তুলবেন, গোলাভরা ধানে ভরে উঠবে সংসার। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে হঠাৎ বৃষ্টি। বৃষ্টির পানিতে ভিজে গেছে মাঠে কেটে রাখা ও বাড়ির উঠানে শুকাতে দেওয়া ধান। এতে বিপাকে পড়েছেন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃষকরা।

শনিবার (২১ নভেম্বর) একদিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের পাকা ও কাটা ধান ভিজে যায়। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ কেউ কাটা ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে বৃষ্টির হানায় তাদের সেই কাজে বিঘ্ন ঘটে।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে ভিজে যাওয়া ধান দ্রুত শুকাতে না পারলে ধানে পচন ধরতে পারে। এতে ধানের গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কা তৈরী হয়েছে।

কৃষকদের কাছে এই ধান শুধু একটি ফসল নয়, বরং সারা বছরের পরিশ্রম, পরিবারের খাদ্য ও জীবিকার অন্যতম অবলম্বন। তাই ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টিতে ধান ভিজে যাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

স্থানীয় কৃষকরা দ্রুত আবহাওয়া স্বাভাবিক হয়ে রোদ উঠার প্রত্যাশা করছেন। তাদের আশা, রোদ উঠলে ভিজে যাওয়া ধান শুকিয়ে কোনো ধরণের বড় ক্ষতি ছাড়াই ঘরে তুলতে পারবেন।

একদিকে সোনালি ধান ঘরে তোলার আনন্দ, অন্যদিকে বৃষ্টির পানিতে সেই ধান ভিজে যাওয়ার দুশ্চিন্তা—এভাবেই প্রকৃতির অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন পীরগঞ্জের কৃষকেরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা, বিপাকে পীরগঞ্জের কৃষক।

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

মাঠজুড়ে পাকা ধানের সোনালী আভা। কৃষকের স্বপ্ন ছিল ধান কেটে ঘরে তুলবেন, গোলাভরা ধানে ভরে উঠবে সংসার। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে হঠাৎ বৃষ্টি। বৃষ্টির পানিতে ভিজে গেছে মাঠে কেটে রাখা ও বাড়ির উঠানে শুকাতে দেওয়া ধান। এতে বিপাকে পড়েছেন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃষকরা।

শনিবার (২১ নভেম্বর) একদিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের পাকা ও কাটা ধান ভিজে যায়। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ কেউ কাটা ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে বৃষ্টির হানায় তাদের সেই কাজে বিঘ্ন ঘটে।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে ভিজে যাওয়া ধান দ্রুত শুকাতে না পারলে ধানে পচন ধরতে পারে। এতে ধানের গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কা তৈরী হয়েছে।

কৃষকদের কাছে এই ধান শুধু একটি ফসল নয়, বরং সারা বছরের পরিশ্রম, পরিবারের খাদ্য ও জীবিকার অন্যতম অবলম্বন। তাই ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টিতে ধান ভিজে যাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

স্থানীয় কৃষকরা দ্রুত আবহাওয়া স্বাভাবিক হয়ে রোদ উঠার প্রত্যাশা করছেন। তাদের আশা, রোদ উঠলে ভিজে যাওয়া ধান শুকিয়ে কোনো ধরণের বড় ক্ষতি ছাড়াই ঘরে তুলতে পারবেন।

একদিকে সোনালি ধান ঘরে তোলার আনন্দ, অন্যদিকে বৃষ্টির পানিতে সেই ধান ভিজে যাওয়ার দুশ্চিন্তা—এভাবেই প্রকৃতির অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন পীরগঞ্জের কৃষকেরা।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ