ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফুলছড়িতে আদালতের নির্দেশে কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন, ময়নাতদন্তের প্রস্তুতি

ঠাকূরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

কচুয়া চান্দিনায়র মাঝে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা

সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ

মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল নির্বাচিত

বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মোল্লাহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়

শীতের শুরুতেই হঠাৎ ২ দিনের বৃষ্টিতে ধান, আলু ও মটরশুঁটি চাষিদের ব্যাপক ক্ষতি

শিবগঞ্জে রিদয় খান মুনিমের জন্মদিনে বৃক্ষরোপণ করল শান্তি নিবিড় পাঠাগার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তরুণ সমাজসেবক ও মায়া বৃষ্টি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিদয় খান মুনিমের ২১তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শান্তি নিবিড় পাঠাগার।

শনিবার (২১ নভেম্বর) তাঁর জন্মদিন উপলক্ষে তাঁকে সঙ্গে নিয়ে বৃষ্টির মধ্যেই গাছের চারা রোপণ করেন পাঠাগারের সদস্যরা। এ সময় জন্মদিন উদযাপনের অংশ হিসেবে কেক কাটা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক ও ‘বই, গাছ ও পাখির বন্ধু’ হিসেবে পরিচিত মো. নাহিদ উজ্জামান, আব্দুল আওয়াল এবং জন্মদিনের আয়োজক রিদয় খান মুনিম। এ ছাড়া স্থানীয় কয়েকজন ব্যক্তি ও শিশু-কিশোররাও এতে অংশ নেয়।

এ সময় নাহিদ উজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জন্মদিনের মতো আনন্দঘন দিনগুলোতে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হলে তা পরিবেশ রক্ষার পাশাপাশি অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিশুর জন্মের পর থেকেই পরিবারের সদস্যরা তার নামে বৃক্ষরোপণ করতে পারেন। পরবর্তী সময়ে সন্তানও সেই ইতিবাচক চর্চা অনুসরণ করে প্রতিবছর জন্মদিনে গাছ লাগাতে উৎসাহিত হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

জন্মদিনে বৃক্ষরোপণ প্রসঙ্গে রিদয় খান মুনিম বলেন, “জন্মদিনে অনেকে অনেক কিছু করেন। তবে আমি প্রতি বছর সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। বই, গাছ ও পাখির বন্ধু নাহিদ উজ্জামান আমাকে ভালো কাজ করার অনুপ্রেরণা দেন।”

বৃষ্টির মধ্যেও এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, জন্মদিনে বৃক্ষরোপণের মতো উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে রিদয় খান মুনিমের জন্মদিনে বৃক্ষরোপণ করল শান্তি নিবিড় পাঠাগার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তরুণ সমাজসেবক ও মায়া বৃষ্টি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিদয় খান মুনিমের ২১তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শান্তি নিবিড় পাঠাগার।

শনিবার (২১ নভেম্বর) তাঁর জন্মদিন উপলক্ষে তাঁকে সঙ্গে নিয়ে বৃষ্টির মধ্যেই গাছের চারা রোপণ করেন পাঠাগারের সদস্যরা। এ সময় জন্মদিন উদযাপনের অংশ হিসেবে কেক কাটা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক ও ‘বই, গাছ ও পাখির বন্ধু’ হিসেবে পরিচিত মো. নাহিদ উজ্জামান, আব্দুল আওয়াল এবং জন্মদিনের আয়োজক রিদয় খান মুনিম। এ ছাড়া স্থানীয় কয়েকজন ব্যক্তি ও শিশু-কিশোররাও এতে অংশ নেয়।

এ সময় নাহিদ উজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জন্মদিনের মতো আনন্দঘন দিনগুলোতে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হলে তা পরিবেশ রক্ষার পাশাপাশি অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিশুর জন্মের পর থেকেই পরিবারের সদস্যরা তার নামে বৃক্ষরোপণ করতে পারেন। পরবর্তী সময়ে সন্তানও সেই ইতিবাচক চর্চা অনুসরণ করে প্রতিবছর জন্মদিনে গাছ লাগাতে উৎসাহিত হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

জন্মদিনে বৃক্ষরোপণ প্রসঙ্গে রিদয় খান মুনিম বলেন, “জন্মদিনে অনেকে অনেক কিছু করেন। তবে আমি প্রতি বছর সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। বই, গাছ ও পাখির বন্ধু নাহিদ উজ্জামান আমাকে ভালো কাজ করার অনুপ্রেরণা দেন।”

বৃষ্টির মধ্যেও এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, জন্মদিনে বৃক্ষরোপণের মতো উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ