ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণী, লাপাত্তা লিমন  ​

কচুয়ায় রহিমানগর বাজারে মশা নিধনের ঔষধ ছিটালেন ৯ নং ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম সওদাগর ,

নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক

গ্রাম পুলিশের বেতন-ভাতা ৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১০ হাজার ৫০০ টাকা

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক

মদনে টোলের টাকা আদায়কে কেন্দ্র করে জুলাই যোদ্ধা আব্দুল বারেকের মৃত্যু, আটক ১

রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

সরিষাবাড়ীতে আগুনে দগ্ধ ৮ গরু বাঁচাতে গিয়ে একই পরিবারের ৩ জন আহত

জামালপুরের সরিষাবাড়ীতে আব্দুর রহিমের পরিত্যক্ত লাকড়ির একটি ঘর থেকে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে পাশের আব্দুর রাজ্জাকের গোয়ালঘরে। আগুন থেকে ৮টি গরু বাঁচাতে গিয়ে এর মধ্যে ৪ টি গরুর শরীরের বিভিন্ন স্থানে আগুনে পুড়ে গেছে ও আহত হয়েছেন একই পরিবারের তিনজন। 

রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলীপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডে আহতরা হলেন, খামারের মালিক আব্দুর রাজ্জাক (৬০), তাঁর স্ত্রী জয়ফুল বেগম (৪৫) ও জামাতা আবু তাহের (৩৮)। আগুনের লেলিহান শিখা থেকে গরুগুলো রক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁরা দগ্ধ ও আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগে। পরে তা পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হয়। পরে এলাকাবাসী ছুটে এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভানো সম্ভব হয়।

এদিকে, আগুনে দগ্ধ চারটি গরুর চিকিৎসায় ঘটনাস্থলে যান সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ সুলতান। তিনি গরুগুলোকে বিনামূল্যে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন।

এ ব্যাপারে খামারের মালিক আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যরা জানান, পরিত্যক্ত ঘর থেকে আগুনের সূত্রপাত হওয়ার বিষয়টি তাঁদের কাছে রহস্যজনক মনে হয়েছে বলে দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে আগুনে দগ্ধ ৮ গরু বাঁচাতে গিয়ে একই পরিবারের ৩ জন আহত

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের সরিষাবাড়ীতে আব্দুর রহিমের পরিত্যক্ত লাকড়ির একটি ঘর থেকে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে পাশের আব্দুর রাজ্জাকের গোয়ালঘরে। আগুন থেকে ৮টি গরু বাঁচাতে গিয়ে এর মধ্যে ৪ টি গরুর শরীরের বিভিন্ন স্থানে আগুনে পুড়ে গেছে ও আহত হয়েছেন একই পরিবারের তিনজন। 

রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলীপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডে আহতরা হলেন, খামারের মালিক আব্দুর রাজ্জাক (৬০), তাঁর স্ত্রী জয়ফুল বেগম (৪৫) ও জামাতা আবু তাহের (৩৮)। আগুনের লেলিহান শিখা থেকে গরুগুলো রক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁরা দগ্ধ ও আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগে। পরে তা পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হয়। পরে এলাকাবাসী ছুটে এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভানো সম্ভব হয়।

এদিকে, আগুনে দগ্ধ চারটি গরুর চিকিৎসায় ঘটনাস্থলে যান সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ সুলতান। তিনি গরুগুলোকে বিনামূল্যে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন।

এ ব্যাপারে খামারের মালিক আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যরা জানান, পরিত্যক্ত ঘর থেকে আগুনের সূত্রপাত হওয়ার বিষয়টি তাঁদের কাছে রহস্যজনক মনে হয়েছে বলে দাবি করেছেন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ