ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

কটিয়াদীতে রাজনৈতিক সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে পিএফজি’র মতবিনিময় সভা

Post Ads 7
বাংলাদেশ ও  পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে  আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

চিতলমারীতে দোকান দখল বিরোধে ডাকাতি মামলা: নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ

মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা

মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মোংলায় মানববন্ধন।

কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

বারহাট্টায় গাজা  সেবনকারী  ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়

কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির  প্রতিবাদ বিক্ষোভ মিছিল

Post Ads 2

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান সহকারীর মৃত্যু, অবহেলার অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ

Post Ads 3

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান সহকারীর মৃত্যু, অবহেলার অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ

Middle Post Content 1

 পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৮) নামে এক লাইনম্যান সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা গোলচত্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Middle Post Content 2

নিহত শাহিন আলম জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নউদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোতে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

Middle Post Content 3

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে নেসকোর লাইনম্যানসহ পাঁচজনের একটি দল ঘটনাস্থলে মেরামতের কাজে যায়। এ সময় শাহিন আলম মই দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে পড়েন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট তিনি ঝুলন্ত অবস্থায় ছিলেন।

Middle Post Content 1

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Middle Post Content 1

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা নেসকোর অবহেলার অভিযোগ তুলে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগের কার্যালয় ঘেরাও করেন এবং বিচার দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

Middle Post Content 1

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি নেসকো কর্তৃপক্ষ নিহতের স্ত্রীকে একটি চাকরি এবং দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Middle Post Content 1

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান সহকারীর মৃত্যু, অবহেলার অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান সহকারীর মৃত্যু, অবহেলার অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ

 পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৮) নামে এক লাইনম্যান সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা গোলচত্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন আলম জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নউদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোতে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে নেসকোর লাইনম্যানসহ পাঁচজনের একটি দল ঘটনাস্থলে মেরামতের কাজে যায়। এ সময় শাহিন আলম মই দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে পড়েন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট তিনি ঝুলন্ত অবস্থায় ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা নেসকোর অবহেলার অভিযোগ তুলে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগের কার্যালয় ঘেরাও করেন এবং বিচার দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি নেসকো কর্তৃপক্ষ নিহতের স্ত্রীকে একটি চাকরি এবং দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ