ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

সৌদি আরবে ৩ অসাধু জালিয়াতির চক্রের রোশনলে ব্যবসায়ী মিশকাতুল আলা ক্ষতিগ্রস্ত  প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

ডিমলায় সংগঠন থেকে বহিষ্কারের পর  শেফাজুল ইসলামের ক্ষোভ, ‘অন্যায়ের প্রতিবাদ করাই কি অপরাধ?’

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,

পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।

পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পাওনাদার পরিবার। 

এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানা-এ ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। এর আগে গত শনিবার (৪ এপ্রিল) উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন-এর পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পলিরচর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে ফজলুর রহমানকে সৌদি আরব পাঠানোর কথা বলে একই গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে ধন মিয়া ৩ লাখ ২০ হাজার টাকা নেন। চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে বিদেশ পাঠানোর কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার দিন বিকেল ৩টার দিকে ফজলুর রহমানের বড় ভাই শালিক মিয়া পাওনা টাকা চাইতে গেলে ধন মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শালিক মিয়া গুরুতর আহত হন। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়।

হামলায় আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা হাসপাতাল-এ নেওয়া হলে শালিক মিয়া ও হাসিনা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধন মিয়া বিদেশ পাঠানোর নামে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন। তার প্রতারণার ফাঁদে পড়ে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তারা।ভুক্তভোগী পরিবার দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে তরিকুল ইসলাম তালুকদার বলেন, “ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ