ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

অন্ধকার রাতে সড়কের পাশে মিললো নবজাতক শিশু।

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া। সিলেটের বিশ্বনাথে রাতের আঁধারে সড়কের পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে।অমানবিকভাবে ফেলে যাওয়া ওই শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। পরে প্রশাসনের উদ্যোগে তার নাম রাখা হয়েছে ‘ফাতেমা বেগম’ এবং নিশ্চিত করা হয়েছে নিরাপদ আশ্রয়।

ঘটনাটি রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজী সড়কের ধলিপাড়া গ্রামের কাছে। রোববার (১২ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে স্থানীয় সিএনজিচালক মুক্তার মিয়া বাড়ি ফেরার পথে ‘পিছরমুখ’ এলাকায় পৌঁছালে তার গাড়ি হঠাৎ বিকল হয়ে যায়। সেই সময় নির্জন সড়কে তিনি নবজাতকের কান্না শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখেন, কোনো কাপড় ছাড়াই একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটি পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরদিন সোমবার (১৩ এপ্রিল) সকালে হাসপাতালে শিশুটিকে দেখতে গেলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনছুরা আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সেখানে উপস্থিত সবার সম্মতিতে ইউএনও শিশুটিকে কোলে নিয়ে তার নাম রাখেন ‘ফাতেমা বেগম’। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তার জন্য নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে নিরাপদ লালন-পালনের জন্য সিলেটের বাগবাড়ীতে অবস্থিত ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

অন্ধকার রাতে সড়কের পাশে মিললো নবজাতক শিশু।

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ