ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

পাঁচবিবিতে সবুজের মাঝে দৃষ্টিনন্দন ঈদগাঁ,নজর কাড়ছে পথচারীদের

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ডুগুরপাড়া গ্রামে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের মাঝে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন একটি ঈদগাঁ মাঠ। নান্দনিক অবকাঠামো ও সৌন্দর্যবর্ধন কাজের কারণে ঈদগাঁটি ইতো মধ্যেই স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও নজর কেড়েছে। অনেকেই এখানে এসে মুঠোফোনে ছবি ধারণ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে গ্রামের দানশীল ব্যক্তি মরহুম আলহাজ্ব মোঃ জফির উদ্দিন ঈদগাঁ নির্মাণের জন্য প্রায় ৪০ শতক জমি দান করেন। তার উদ্যোগে এবং গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় শুরু হয় ঈদগাঁটির নির্মাণ কাজ।

জফির উদ্দিনের ছেলে ও স্থানীয় ব্যবসায়ী মোঃ রুহুল আমিন জানান, আগে গ্রামের মানুষকে ঈদের নামাজ আদায়ের জন্য অন্য গ্রামে যেতে হতো। তার বাবার স্বপ্ন ছিল একটি ঈদগাঁ নির্মাণ করা। সেখানে গ্রামের মানুষেরা নিজ গ্রামেই যেন ঈদের নামাজ পড়তে পাড়ে  । সেই স্বপ্ন বাস্তবায়নের কিছুদিন পরই তিনি ইন্তেকাল করেন। বর্তমানে গ্রামবাসী মিলে তার অসমাপ্ত কাজ এগিয়ে নিচ্ছেন। এলাকার বাসিন্দা মোঃ সোনা মিয়া বলেন, এক সময় আমরা অন্য গ্রামে গিয়ে ঈদের নামাজ পড়তাম। এখন আমাদের এই সুন্দর ঈদগাঁয় ঈদের নামাজ পড়তে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহারুল ইসলাম জানান, ঈদগাঁতে যাওয়ার রাস্তার জন্য জমি তিনি নিজেই দিয়েছেন। এছাড়া সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঈদগাঁ প্রাঙ্গণে বিভিন্ন রঙের ফুলের টব বসানো হয়েছে এবং প্রাচীর জুড়ে লাল, নীল ও হলুদ রঙের বৈদ্যুতিক আলোকসজ্জা স্থাপন করা হয়েছে। ঈদ উৎসবকে ঘিরে কয়েকদিন ধরে এসব বাতি জ্বালানো হয়, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ বলেন, “গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি নান্দনিক ঈদগাঁ নির্মাণ সত্যিই প্রশংসনীয়। এটি এখন দেখার মতো একটি স্থান।”চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে এমন মনোরম ঈদগাঁ শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের স্থানই নয়, বরং হয়ে উঠেছে এলাকার একটি আকর্ষণীয় দর্শনীয় স্পট।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে সবুজের মাঝে দৃষ্টিনন্দন ঈদগাঁ,নজর কাড়ছে পথচারীদের

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ