ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কচুয়া কড়ইয়ায় যুবকদের মসজিদমুখী করতে আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের উদ্যোগে বৈঠক ও দাওয়াতি আয়োজন

বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম পুরাতন গীর্জার অবৈধ'হোটেল সাউদিয়া’উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করলেন জেলা প্রশাসন

সাংবাদিককে মামলা ছাড়াই পুলিশি হয়রানির অভিযোগ

পুলিশের করা সন্ত্রাস বিরোধী মামলায় আসামী বিএনপি-জামায়াতের লোক, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার বল্লমঝাড়ে রাস্তা মেরামত কার্যক্রমে ১০ কর্মী চূড়ান্ত করতে লটারি

বাউফলে বিএনপি নেতার ওপর হামলা, আসামি ১৩ কিশোর

মণিরামপুরে ধানখেত থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় পাখি, চিকিৎসার পর বনবিভাগের তত্ত্বাবধানে।

আবু রায়হান, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুরে একটি ধানখেত থেকে আহত অবস্থায় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি এশীয় শামুকখোল’ (Asian Openbill) পাখি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (WSRTBD)-এর সদস্যরা পাখিটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার একটি ধানখেতে পাখিটিকে ডানা ভাঙা ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবী মো. জোবায়ের হোসেন ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে উদ্ধার করেন। এরপর তিনি নিজ উদ্যোগে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

পরদিন পাখিটি কিছুটা সুস্থ হলে সেটিকে খুলনা রেঞ্জের বনবিভাগের কর্মকর্তা এইচ এম কামরুজ্জামান-এর কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে বন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, "পাখিটিকে বর্তমানে আমাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আমরা সেটিকে তার উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করব।"

তিনি আরও সতর্ক করে বলেন, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। এই পাখি ধরা, শিকার করা, নিজের দখলে রাখা কিংবা ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ধরনের বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব।

উদ্ধারকারী টিমের সদস্যরা জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এই পরিযায়ী ও স্থানীয় পাখিদের রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা সাধারণ মানুষকে বন্যপ্রাণীর প্রতি সদয় হওয়ার এবং কোনো আহত বন্যপ্রাণী দেখলে বনবিভাগ বা রেসকিউ টিমকে জানানোর অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মণিরামপুরে ধানখেত থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় পাখি, চিকিৎসার পর বনবিভাগের তত্ত্বাবধানে।

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ