ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি ঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদি খলিল শাহ পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসা-য় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আফ্রিকা প্রবাসী জনাব নাছির উদ্দীন সাহেব। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে সফল হতে হলে পরিশ্রম, সততা ও নৈতিকতার বিকল্প নেই। তোমরা দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলবে—এই প্রত্যাশা রাখি।”

বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্ত, শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি এক হৃদয়স্পর্শী পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জনাব নাছির উদ্দীন সাহেব শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান দেখে সন্তুষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠানটির জন্য আরও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং দাখিল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ