ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

কবিতা: বন্ধু রঙ্গিলা   কবি: মোঃ খাইরুল ইসলাম

বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন ।

কাহারোলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী  বৃদ্ধ গ্রেপ্তার

নড়াইলে এনসিপির মশাল মিছিল

নড়াইলে এনসিপির মশাল মিছিল

বিদ্যালয়ের মাঠ নিয়ে এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে বিএনপির সংবাদ সম্মেলন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

একে আজাদ রানীশংকৈল  প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রীকান্ত রায় (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নেকমরদ বাজার সংলগ্ন পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীকান্ত রায় ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্ধুনা কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকান্ত রাজমিস্ত্রীর কাজ করার সময় ভবনের ছাদের শাটারিং খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি সেফটি ট্যাংকে পড়ে যান। ট্যাংকের ভেতরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই জানান, নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তাদের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ