ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন।

সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহের ঠিকাদার নিয়োগে পুনঃদরপত্রের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহের কার্যাদেশ প্রদানকে ঘিরে অনিয়ম, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার গুরুতর অভিযোগ উঠেছে। সর্বনিম্ন দরদাতাকে উপেক্ষা করে অধিক দরদাতা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার প্রতিবাদে সোমবার (২০ এপ্রিল) হাসপাতাল চত্বরে  সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি ক্রয়নীতির সুস্পষ্ট লঙ্ঘন করে একটি প্রভাবশালী মহলের যোগসাজশে মেসার্স মিশন কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। এতে প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের।

বক্তাদের ভাষ্য, সরিষাবাড়ী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী সহ অফিস সহকারী এবং কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় তথ্য গোপন ও অপকৌশলের আশ্রয় নিয়ে কার্যাদেশটি ‘হাতিয়ে নেওয়া’ হয়েছে। তারা বলেন, এটি কেবল একটি অনিয়ম নয়, বরং পরিকল্পিতভাবে সরকারি অর্থের অপচয় ও স্বচ্ছতা নষ্ট করার অপচেষ্টা।

এ বিষয়ে গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখে জামালপুর সিভিল সার্জনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরবর্তীতে কার্যাদেশ বাতিল এবং পুনঃদরপত্র আহ্বানের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও পৃথক অভিযোগ জমা দেওয়া হয়েছে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম খোকন, সেলিম রেজা, শফিকুল ইসলাম, আকাশ মাহমুদ ও সোহেল রানা সহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা অবিলম্বে বর্তমান কার্যাদেশ বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় পুনঃদরপত্র আহ্বানের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহের ঠিকাদার নিয়োগে পুনঃদরপত্রের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ