ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দোয়ারাবাজারে ফেক আইডির তাণ্ডব অপপ্রচারে বিপন্ন জনজীবন, দিশেহারা ভুক্তভোগীরা

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ১০ টাকায় পন্য  পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা।

অভূতপূর্ব সম্মাননায় ভাসলো চ্যাম্পিয়ন কুমিল্লা: জাতীয় ক্রিকেটে ইতিহাস গড়া বীরদের নাগরিক সংবর্ধনা

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

কালিয়াকৈরে মুরগির বিষ্ঠা (লিটার) ফেলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ: অভিযুক্ত 'লিটার কাসেম'-এর বিরুদ্ধে ক্ষোভ

নড়াইলে ‎জুলাইযোদ্ধাদের হত্যার হুমকিদাতার নেতৃত্বে ছাত্রলীগের মিছিল

কালিয়াকৈরে চাঁদা না পেয়ে আলম সিকদারসহ তাঁর পরিবারকে মারধর ও ৫ লাখ টাকা দাবির অভিযোগ

পশ্চিম বর্ধমান থেকে স্পেশাল ট্রাক ফোর্স- এস টি এফ- মহম্মদের সন্দেহভাজন  সদস্যকে গ্রেফতার করলো।।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :- ​চাঁপাইনবাবগঞ্জে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর উদ্যোগে 'মাদকবিরোধী প্রশিক্ষণ' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খাঁন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনসিসি পিইউও জনাব মো: এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব ফাহিমা খাতুন।

অনুষ্ঠানে মাদকবিরোধী প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি বলেন, "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বর্তমানে চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং ক্ষতি হ্রাস—এই তিনটি প্রধান কৌশলে কাজ করছে। আমাদের লক্ষ্য কেবল মাদক উদ্ধার বা আইনি ব্যবস্থা নয়, বরং সমাজ থেকে মাদক নির্মূল করা।" তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রদান, নিরাময় ও পুনর্বাসন এবং জনসচেতনতা সৃষ্টিতে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভার সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে যুব সমাজকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী ১০ জন ক্যাডেটের হাতে মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন এবং মাদকের বিরুদ্ধে 'লাল কার্ড' প্রদর্শন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ