ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ সারা দেশের মতো পটুয়াখালীতেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। জেলার ৮টি উপজেলায় মোট ৭৭টি কেন্দ্রে ২৫ হাজার ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টা  থেকে সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি অফিস সূত্রে জানা গেছে, এরই অংশ হিসেবে পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় মোট ৭৭টি শিক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১৬ হাজার ২৯৯ জন, ২২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ৯১০ জন এবং ১৩টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ২ হাজার ২১ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। সব মিলিয়ে জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩০ জন।

উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো—সদর উপজেলায় ৪ হাজার ৮৪৯ জন, বাউফলে ৬ হাজার ২৬৭ জন, দুমকিতে ১ হাজার ৭৬১ জন, দশমিনায় ২ হাজার ৫০ জন, মির্জাগঞ্জে ২ হাজার ৩২ জন, গলাচিপায় ৪ হাজার ৩৯ জন, কলাপাড়ায় ৩ হাজার ২১ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ১ হাজার ২১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানিয়েছেন, নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাননীয় শিক্ষা মন্ত্রীর নির্দেশনায় এ বছর প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক ভিজিল্যান্স টিম গঠন এবং কেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাব মোতায়েনসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ