ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রামের খ্রিস্টান পাড়ায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা নং-১৭ (তারিখ: ২০ এপ্রিল ২০২৬) এর ভিত্তিতে গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ঘোড়াবান্দ গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোঃ মনি (৩৫) এবং রুস্তম আলীর ছেলে মোঃ রওশন আলী (৩০)। গ্রেপ্তারের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের আদিবাসী ধর্মান্তরিত খ্রিস্টান পল্লীতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং শ্মশানকালী মন্দির ভেঙে গুঁড়িয়ে দেয়। এছাড়া কালী মূর্তি ভেঙে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ