ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার শতখালী বিশ্বাস পাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

বয়ড়া ইউনিয়নের সব দুর্গামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যান ফরিদ।

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মদনে মানববন্ধন

ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

পীরগাছায় কেন্দ্রীয় সদস্য নির্বাচিত অ্যাডভোকেট আসাদুল ইসলাম পাটোয়ারীকে গণঅধিকার পরিষদের বর্ণাঢ্য সংবর্ধনা

এম এ হোসেন পাটোয়ারী রংপুর পীরগাছা উপজেলা প্রতিনিধি :- রংপুরের পীরগাছা উপজেলায় বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট আসাদুল ইসলাম পাটোয়ারীকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা কার্যালয়ে গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। বক্তারা বলেন, অ্যাডভোকেট আসাদুল ইসলাম পাটোয়ারীর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পীরগাছা উপজেলার জন্যও অত্যন্ত গৌরবের বিষয়। তার দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা ও পেশাগত সততা সংগঠনকে জাতীয় পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, তরুণ ও মেধাবী আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আসাদুল ইসলাম পাটোয়ারী দীর্ঘদিন ধরে আইনজীবী অধিকার ও গণমানুষের অধিকার আদায়ে কাজ করে আসছেন। কেন্দ্রীয় পর্যায়ে তার এই অন্তর্ভুক্তি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো: জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: কাওছার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো: সোহেল রানা এবং অন্নদানগর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

পীরগাছায় কেন্দ্রীয় সদস্য নির্বাচিত অ্যাডভোকেট আসাদুল ইসলাম পাটোয়ারীকে গণঅধিকার পরিষদের বর্ণাঢ্য সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ