ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিকলীতে ঐতিহ্যবাহী  নৌকা বাইচ প্রতিযোগীতা

ক্লাসমুখী করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: দিনে বন্ধ কোচিং,স্কুলে মোবাইল নিষেধ

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক  কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বগুড়ার আলোকিত সন্তান মাসুম বিল্লাহ

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

পীরগঞ্জে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন  অনুষ্ঠিত

জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী নিহত

মোঃ রাসেল আহমেদ,নেত্রকোণা প্রতিনিধি :- নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে রোয়াইলবাড়ি ইউনিয়নের মধ্য আমতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংঘর্ষে আহতদের দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সোমা আক্তার (৩০) নামের এক নারীকে মৃত ঘোষণা করেন। নিহত সোমা আক্তার আব্দুস সাত্তারের মেয়ে এবং মো. সাদ্দামের স্ত্রী বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ৪ থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি চলছে।ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী নিহত

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ