ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আশুলিয়ায় ৪১ জন সুবিধাবঞ্চিত শ্রমিকের সন্তানের বিনামূল্যে খৎনা ও উপহার সামগ্রী বিতরণ

রংপুরে রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন

নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন

পাঁচবিবিবি বারোকান্দ্রী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ( সিজন ৯) ২০২৬ এর শুভ উদ্বোধন।

ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি

মনপুরায় বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ ব্যবসায়ীরা, আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান

সরিষাবাড়ীতে বসত-বাড়িতে হামলা-লুটপাট, দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহত

সন্দেহ প্রবণতা এক ধরনের মানসিক রোগের লক্ষণ

চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। সিএমপি’র ডিবি-পশ্চিম বিভাগের একটি চৌকস আভিযানিক টিম ২১/০৪/২০২৬ তারিখ বিশেষ অভিযান ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক টিম দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ দিদারুল আলম মাসুম (৩৮) কে আটক করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি স্বীকার করে যে, পলাতক আসামি মোঃ সাহেদ প্রকাশ পিচ্চি (৩৫) এর সহায়তায় প্রায় এক মাস পূর্বে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে একটি বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি সংগ্রহ করে। পরে উদ্ধারকৃত রিভলভারটি গুলিসহ লুকিয়ে রাখার জন্য তার সহযোগী সাহেদ প্রকাশ পিচ্চির নিকট হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টা ৫০ মিনিটে আভিযানিক টিম খুলশী থানাধীন লালখান বাজার টাংকির পাহাড়স্থ গাজী কালু মাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি মোঃ সাহেদ প্রকাশ পিচ্চি কৌশলে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত মোঃ দিদারুল আলম মাসুমের দেখানো মতে পলাতক আসামির ঘর হতে একটি লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত বিদেশি রিভলভার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রিভলভারের গায়ে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম খোদাই করা ছিল। অস্ত্রটির এক পাশে পাকিস্তানে তৈরি উল্লেখ রয়েছে এবং অপর পাশে বত্রিশ বোর মডেলের চিহ্ন পাওয়া যায়। রিভলভারটির দৈর্ঘ্য ৯ দশমিক ৫ ইঞ্চি। এছাড়া ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়, যার প্রতিটির পেছনে বত্রিশ বোর লং লেখা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে খুলশী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ