ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আশুলিয়ায় ৪১ জন সুবিধাবঞ্চিত শ্রমিকের সন্তানের বিনামূল্যে খৎনা ও উপহার সামগ্রী বিতরণ

রংপুরে রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন

নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন

পাঁচবিবিবি বারোকান্দ্রী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ( সিজন ৯) ২০২৬ এর শুভ উদ্বোধন।

ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি

মনপুরায় বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ ব্যবসায়ীরা, আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান

সরিষাবাড়ীতে বসত-বাড়িতে হামলা-লুটপাট, দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহত

সন্দেহ প্রবণতা এক ধরনের মানসিক রোগের লক্ষণ

মদনে রাত্রীকালীন চেকপোস্টে ইয়াবাসহ আটক ১, পালিয়ে গেছে ২ জন

মোঃ রাসেল আহমেদ,নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোণার মদন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাত্রীকালীন চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মদন থানার এসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ মদন পৌরসভার কেন্দুয়া রোডস্থ বৈশ্য বাড়ির মন্দির রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে চেকপোস্ট ডিউটি করছিলেন।

এ সময় চানগাঁও গ্রামের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে তিনজন আরোহীকে সন্দেহ হলে পুলিশ তাদের থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু তারা সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা একজনকে আটক করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তি হলেন মদন থানাধীন চানগাঁও চকপাড়া এলাকার রুকুন উদ্দিনের ছেলে ওমর কাজী ওরফে শুভ (২২)। পরে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো গোলাপি রঙের ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওমর কাজী শুভ জানান, তিনি প্রায়ই মনিকা কদমশ্রী এলাকার মাহাবুল ওরফে মাহাবুবের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনে নিজ হেফাজতে রেখে বিক্রি করতেন।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর স্যারের নির্দেশনায় মদন থানায় মাদক, জুয়া ও সকল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের প্রশ্রয় দেওয়া হবে না। 

এ ঘটনায় মদন থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মদনে রাত্রীকালীন চেকপোস্টে ইয়াবাসহ আটক ১, পালিয়ে গেছে ২ জন

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ