ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

গাছের ডাল ভেঙ্গে পড়ে ব্যাংক কর্মকর্তা মৃত্যু।

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।সড়কে পাশে হেলে যাওয়া গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে গ্রামীণ ব্যাংকের  কর্মকর্তা সিলেটের বিশ্বনাথের সেবুল মিয়ার মৃত্যু হয়েছে। এক সন্তানের জনক নিহত সেবুল বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র। তিনি গ্রামীণ ব্যাংক সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাখায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে সিলেটের কামাল বাজার-বাবনা সড়কের লামা-হাজরাই এলাকায় সংগঠিত এই মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যুবরণ করেন ব্যাংক কর্মকর্তা সেবুল মিয়া।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংকের কাজ শেষে নিজের মোটর সাইকেল যোগে সিলেট শহরের বাসায় যাওয়ার পথিমধ্যে তেমুখী বাইপাস হয়ে কামাল বাজার-বাবনা সড়কের লামা-হাজরাই এলাকায় পৌঁছা মাত্র হঠাৎ করে একটি গাছের ডাল ভেঙ্গে সেবুল মিয়ার মাথায় পড়ে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত থাকা পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ঘটনার পূর্বে হওয়া কোনো ঝড়ের সময় ওই ডাল ভেঙ্গে গাছে ঝুলে ছিল।

নিহত ব্যাং কর্মকর্তা সেবুল মিয়ার শ্যালক মঈন উদ্দিন আহমদ জানান, গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাছের ডাল ভেঙ্গে পড়ে ব্যাংক কর্মকর্তা মৃত্যু।

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ