ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নান্দাইলে বসতঘর নির্মাণে প্রতিবেশীর বাধা, ছাদ ঢালাই কাজ বন্ধে ১০ লাখ টাকার ক্ষতি।

কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ রাতের আঁধারে রাস্তা নির্মাণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ব্যবস্থার আশ্বাস

শিক্ষার মান উন্নয়নে দোহারে ঢাকা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ

আবারও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক

মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন  সভাপতির বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েদের পুষ্টি চাহিদা পূরণে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, পুষ্টি বৈষম্য দূর করতে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে, যার সফল বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং বলেন, অপুষ্টি শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি জাতীয় উন্নয়নেরও অন্তরায়। তিনি সুষম খাদ্য গ্রহণ, মাতৃদুগ্ধ পান নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান আলী তার বক্তব্যে বলেন, প্রাণিজ আমিষ মানুষের পুষ্টির একটি গুরুত্বপূর্ণ উপাদান। দুধ, ডিম, মাছ ও মাংসের সহজলভ্যতা বাড়াতে খামারভিত্তিক উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। তিনি নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ খাদ্য উৎপাদনে খামারিদের উৎসাহিত করার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির বহুমুখীকরণ জরুরি। তিনি বাড়ির আঙিনায় সবজি চাষ, ফলের বাগান তৈরি এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, কৃষি ও পুষ্টির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে, তাই কৃষকদের সচেতনতা বৃদ্ধি করা দরকার।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাতেম আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মোসাব্বির হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, এটিও মারজান খানম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যানবিদ আবু তাহের। সভায় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মোল্লাহাট উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে আয়োজকরা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ