ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নান্দাইলে বসতঘর নির্মাণে প্রতিবেশীর বাধা, ছাদ ঢালাই কাজ বন্ধে ১০ লাখ টাকার ক্ষতি।

কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ রাতের আঁধারে রাস্তা নির্মাণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ব্যবস্থার আশ্বাস

শিক্ষার মান উন্নয়নে দোহারে ঢাকা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ

আবারও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক

বেনাপোলে পণ্যবাহী গাড়ির স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু

মেহেদী হাসান রিপন স্টাফ রিপোর্টার:  যশোরের বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি নির্জন মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় নিথর দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত ইউনুছ ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর পুত্র এবং পেশায় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের নিরাপত্তা কর্মী (স্কট) হিসেবে কাজ করতেন।

ভোরবেলা পথচারীরা হরিণাপোতা গ্রামের পাশের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে খবরটি জানাজানি হলে শত শত মানুষ সেখানে ভিড় করেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। ইউনুছের ভাই ইউসুফ এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি জানান, দীর্ঘ দিন ধরে ইউনুছের সঙ্গে তার স্ত্রী তাসলিমার পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ ঘটলেও সম্প্রতি তাসলিমা পুনরায় ইউনুছের সংসারে ফিরে আসেন। ইউসুফের অভিযোগ, তার ভাবি তাসলিমা অন্য কারো যোগসাজশে ইউনুছকে পরিকল্পিতভাবে হত্যা করে মাঠে ফেলে রেখে গেছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পাওয়ামাত্রই পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিবারের অভিযোগ আমলে নিয়ে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে এবং দ্রুতই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বেনাপোলে পণ্যবাহী গাড়ির স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ