ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পীরগঞ্জে সামাজিক  সচেতনতামূলক আলোচনা কর্মশালা।

নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা।

চুয়াডাঙ্গায় রেখা পরিবহনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু: শোকের ছায়া এলাকায়

ফুলপুরে হত্যা মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল, বাদীকে মারধরের অভিযোগ

বালাসী ঘাটের দক্ষিণে নদীভাঙন: সর্বস্ব হারিয়ে পথে মানুষ, শুরু হচ্ছে জরুরি প্রতিরক্ষা কাজ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার পঞ্চগড়ে জেলা বিএনপির দোয়া মাহফিল

স্ত্রীর মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন: নিরপেক্ষ তদন্তের দাবি

পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড

রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার:-রাঙ্গামাটি'র বরকল উপজেলা জামাতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করা হয়। 

রাঙ্গামাটি'র বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের হরিণা বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক এই মামলাটি দায়ের করেন। মামলায় দুইজনকে আসামী করা হয়। 

তারা হলেন, বরকল উপজেলার দক্ষিণ এরাবুনিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ রবিউল ইসলাম(২৮) এবং অপর আসামী একই উপজেলার কলাবুনিয়া গ্রামের মোঃ আজিমুদ্দিনের ছেলে মোঃ নূর হোসেন (৩৪)। অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম বরকল উপজেলা জামাতের সেক্রেটারি বলে জানা গেছে। 

রবিউল ইসলাম হরিণার ব্যবসায়ী মোজাম্মেল হকের নিকট দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়।  চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় (সাইবার পিটিশন নং-১৩৯/২০২৬) জানা যায়, বাদী ও ১নং আসামী একই এলাকার স্থায়ী বাসিন্দা, ২নং আসামীর বাড়ি লালমনিরহাট জেলায় হলেও দীর্ঘদিন ধরে বাদীর একই এলাকায় বসবাস করেন। আসামীগণ দীর্ঘদিন ধরে বাদীর নিকট অন্যায় ও অনৈতিক দাবি করছিল।

 বাদী আসামীগণের অন্যায়, বেআইনী ও অনৈতিক দাবি প্রত্যাখান করায় আসামীগণ বিভিন্নভাবে বাদীর ব্যবসায়িক সুনাম ও পরিবারিক মান-সম্মান ক্ষুন্ন করে বাদীকে সমাজে হেয় প্রতিপন্ন করার হুমকি-ধমকি প্রদান করতে থাকে। বাদী আসামীগণের ক্রমাগত হুমকি ধমকির পরেও আসামীগনের অন্যায় ও বেআইনী দাবি মেনে না নেয়ায় তাকে ব্লেকমেইল করার অপচেষ্টা ও পায়তারা করে। 

এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৩এপ্রিল)২৬ খ্রিঃ তারিখ রাত থেকে মোঃ রবিউল ইসলাম ও মোঃ নুর হোসেন নিজ নিজ ফেসবুক আইডি থেকে মান হানিকর পোস্ট দিতে থাকে। 

যেখানে বাদীকে কখনো চোরাকারবারী, কখনো অবৈধ ব্যবসায়ী হিসেবে মন্তব্য করে। একইসাথে সীমান্তে প্লাস্টিক পণ্য, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্য পাচার  এবং অবৈধভাবে সেগুন কাঠ  পাচারের মিথ্যা অভিযোগ দিয়ে ফেসবুকে পোস্ট করেন।

 আসামীগণ বাদীর ব্যবসায়িক সুনাম ও পারিবারিক মান-সম্মান ক্ষুন্ন করার নিমিত্তে বাদীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডিতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে ব্লেকমেইল করছে। 

বিষয়টি নিয়ে বাদী আসামীগণের সাথে যোগাযোগ করে কারণ জানতে চায়লে আসামীগণ জানান যে, তাদের দাবি মোতাবেক ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা না দিলে ভবিষ্যতে আরো নামে-বেনামে ফেসবুক আইডি খুলে একই রকম পোস্ট করে তার ব্যবসায়িক ও সামজিক এবং পারিবারিক সুনাম, মান-সম্মান ক্ষুন্ন করবে। 

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

এদিকে মামলা দায়েরের বিষয়টি আসামীদ্বয় জানার পর তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং তাকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বাদী মোজাম্মেল হক। নিজের নিরাপত্তা চেয়ে তিনি বরকল থানায় সাধারণ ডায়েরী করেন। বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মোজাম্মেল হক নিজের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্তের পর আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ