ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নান্দাইলে বসতঘর নির্মাণে প্রতিবেশীর বাধা, ছাদ ঢালাই কাজ বন্ধে ১০ লাখ টাকার ক্ষতি।

কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ রাতের আঁধারে রাস্তা নির্মাণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ব্যবস্থার আশ্বাস

শিক্ষার মান উন্নয়নে দোহারে ঢাকা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ

আবারও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক

টোলপ্লাজা এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযান—মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল জব্দ

আশুগঞ্জে ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ পিস ইয়াবা উদ্ধার, পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার।

:

প্রতিবেদন:জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে থানা পুলিশ। পৃথক দুইটি অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম সকাল ৭টা ২৫ মিনিটে টোলপ্লাজা এলাকায় প্রথম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়।

এরপর একই দিনে সকাল ১০টা ১৫ মিনিটে একই এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আরও দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের দেহ তল্লাশি ও সাথে থাকা মোটরসাইকেল পরীক্ষা করে ৩,১৪০ (তিন হাজার একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে আশুগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি পাওয়ায় তারা নতুন কৌশলে মাদক পরিবহন করার চেষ্টা করছিল। তবে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের তাৎক্ষণিক অভিযানে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরিচয়—   ১। মো: সাগর মিয়া (১৯), পিতা: কালাম মিয়া, মাতা: সাফিয়া খাতুন, গ্রাম: যাত্রাগাঁও, থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ।

২। মো: জুয়েল (১৮), পিতা: আবুল কাশেম, মাতা: ফরিদা বেগম, গ্রাম: মজলিসপুর, ইউনিয়ন: মজলিসপুর, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

৩। মো: রুবেল (৩২), পিতা: মো: সুরুজ আলী, মাতা: মোছা: আছিয়া বেগম, গ্রাম: মজলিসপুর, ইউনিয়ন: মজলিসপুর, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলোও হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আশুগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমে আসবে বলে তারা আশা করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

আশুগঞ্জে ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ পিস ইয়াবা উদ্ধার, পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার।

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ