ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দোয়ারাবাজারের নরসিংপুরে ১০ দিন ধরে নিখোঁজ খাইরগাঁও গ্রামের আব্দুল আজিজ' তিন সন্তান নিয়ে অসহায় স্ত্রী'

আইয়ুব আলীর জানাজায় আবেগাপ্লুত প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

মণিরামপুরে বিএনপি কর্মী  ইকবাল হোসেনের মৃত্যু

রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তেজগাঁও বিজয়স্মরণী সিগন্যালে অবস্থানরত পঙ্গু, দুস্থ ও অসহায় পথশিশুদের মাঝে  আহারের আয়োজন করা হয়েছে।

কেশবপুরে পরিত্যক্ত বিদ্যালয়, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার

মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো  জনতার ঢল।

স্টেশন মাস্টারের অবহেলা! অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রী ও ট্রেন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: স্টেশন মাস্টারের চরম অবহেলায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ডাউন পয়েন্টে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক যাত্রীবাহী ৩৭ আপ লোকাল ট্রেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে ডাউন পয়েন্টে এই শঙ্কাজনক ঘটনা ঘটে। ঘটনায় রেললাইনের গুরুত্বপূর্ণ অংশ—পয়েন্টস ও সুইচ রেল—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ট্রেনটি কেন্দ্রুয়া কালিবাড়ী স্টেশন অতিক্রম করে সরিষাবাড়ীতে পৌঁছায়। স্টেশনের পয়েন্টসম্যান ইলিয়াস হোসেন ট্রেনটিকে ২ নম্বর লাইনে নেন। কিন্তু তিনি ডাউন পয়েন্টে পৌঁছানোর আগেই অপর পয়েন্টসম্যান অন্তর মিয়া ট্রেন ছাড়ার জন্য লাইন ক্লিয়ার দেন।

অভিযোগ উঠেছে, স্টেশন মাস্টার আবুল কালাম হাওলাদার দায়িত্বে অবহেলা করে অধীনস্থ কর্মীর ওপর দায়িত্ব দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। ফলে নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই ট্রেন ছাড়ার অনুমতি দেওয়া হয়।

সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো—ট্রেন ছাড়ার সময় পয়েন্টস সঠিকভাবে সেট করা ছিল না। ২ নম্বর লাইনের পরিবর্তে ১ নম্বর লাইনের জন্য পয়েন্টস পূর্বাবস্থায় রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এতে ট্রেনটি ভুল লাইনের পয়েন্টের ওপর উঠে হঠাৎ থেমে যায়।

মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সুইচ রেলের পশ্চিমাংশের প্রায় ১০ ইঞ্চি ভেঙে যায় এবং পূর্বাংশ ৩-৪ ইঞ্চি পর্যন্ত বেঁকে এবং ভেঙে যায়। বড় দুর্ঘটনা এড়ানো গেলেও পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরে ট্রেনটি ধীরগতিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর স্টেশন মাস্টার আবুল কালাম হাওলাদার নিজের অবহেলার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।এ বিষয়ে তদারকি কর্মকর্তা (পিডব্লিউআই) জামালপুর এর মো. মোস্তাফিজুর রহমান জানান, পয়েন্ট ভেঙে যাওয়ায় সুইচ রেলের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যন্ত্রাংশের সংকট থাকায় আপাতত জোড়াতালি দিয়ে লাইন সচল রাখা হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত দুটি সুইচ রেল প্রতিস্থাপনে আনুমানিক প্রায় ৩ লাখ টাকা ব্যয় হতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

স্টেশন মাস্টারের অবহেলা! অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রী ও ট্রেন

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ