ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বোদায় রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, ১০ পরিবারের দুর্ভোগ-প্রশাসনের হস্তক্ষেপ চান শাহীন আলম

বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

নান্দাইলে বসতঘর নির্মাণে প্রতিবেশীর বাধা, ছাদ ঢালাই কাজ বন্ধে ১০ লাখ টাকার ক্ষতি।

কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ রাতের আঁধারে রাস্তা নির্মাণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ব্যবস্থার আশ্বাস

শিক্ষার মান উন্নয়নে দোহারে ঢাকা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা

যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: বিচার বিভাগের হারানো স্বকীয়তা পুনরুদ্ধার এবং বিচারিক কাজে স্বচ্ছতা নিশ্চিতে ‘পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন’সহ চারটি নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শুক্রবার যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সংস্কার পরিকল্পনার কথা জানান।

আইনমন্ত্রী বলেন, “সংবিধান বিচার বিভাগকে স্বাধীনতা দিলেও বিগত সরকারের রাজনৈতিক প্রভাবে সুপ্রিম কোর্ট তার নিজস্ব সত্তা ধরে রাখতে পারেনি। বিচার বিভাগের একটি অংশ রাজনৈতিক আজ্ঞাবহ হয়ে পড়ায় জনগণের আস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” এই আস্থাহীনতা দূর করতে এবং বিচারালয় থেকে ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’ নির্মূল করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি হুঁশিয়ারি দেন।

মন্ত্রী জানান, বিচার ব্যবস্থাকে অধিকতর কার্যকর ও জবাবদিহিমূলক করতে সরকার বর্তমানে চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া যাচাই-বাছাই করছে। এগুলো হলো: পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন,মানবাধিকার কমিশন আইন,গুম কমিশন আইন,জুলাই সনদ আইন।সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৯৭১ বা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মতো সংবেদনশীল ইস্যু নিয়ে বিভাজনের রাজনীতি কাম্য নয়। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, ক্রসফায়ার, গুম ও ভিত্তিহীন মামলার সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে আসছে।

যশোরের ঐতিহাসিক জেলা জজ ও দায়রা জজ আদালতের পরিত্যক্ত ভবনটি সংস্কারের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই আদালতকে পুনরায় সক্রিয় করা হবে। পাশাপাশি আইনজীবীদের কল্যাণ নিশ্চিত করতে বিচার বিভাগের সামগ্রিক বাজেট বৃদ্ধির পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিশ্ববাজারের অস্থিরতা মোকাবিলায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং জেলা জজ মাহমুদা খানমসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ