ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কচুয়ায় মসজিদ-মাদ্রাসার সামনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি

মানিকগঞ্জে কেমিক্যাল দিয়ে জিলাপি বানানোর অভিযোগ, তথ্য সংগ্রহে করতে গিয়ে সাংবাদিককে মবের শিকার।

বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

কাজিপুরে আল-জামিয়াতুল মাদানিয়া কনসিডিয়াম মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

চট্টগ্রামে সাংবাদিক হাসানুর জামান বাবুকে প্রাণনাশের হুমকি কোতোয়ালি থানা জিডি

শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :-শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং গবেষণামূলক কাজে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ গোল্ড মেডেল প্রদান করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কঁচি-কাঁচা মেলা অডিটোরিয়ামে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

সোমালিয়ার মোগাদিশুস্থ দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে কর্মরত প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষা ও মেধার প্রতিনিধিত্ব করছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি গুণগত শিক্ষা প্রসারে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন। তার এই অর্জন শিক্ষা সমাজ ও গুণীজন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় প্রফেসর ড. মিজান বলেন, “যেকোনো স্বীকৃতিই কাজের গতি ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। শেরে বাংলার মতো মহান নেতার নামে এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মোঃ আবু তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ নাজমা বেগম নাজু।

উল্লেখ্য, ব্যবসা, রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবাসহ মোট ২০টি ক্যাটাগরিতে সমাজের শ্রেষ্ঠ ও সফল ব্যক্তিত্বদের এ বছর ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ