ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শ্রীপুরের জৈনা বাজারে মহাসড়ক দখলে সিএনজি চালকদের চরম নৈরাজ্য: ৩-৪ কিলোমিটার যানজটে স্থবির ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

নরসিংদীর পলাশে গুলিবিদ্ধ ২, আ.লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ

ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক তিন

দৌলতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক চেয়ারম্যান সামছুল হক নমুকে সংবর্ধনা প্রদান,

মদন পৌর ওলামা দলের আহ্বায়ক রায়হান, সদস্য সচিব ইকবাল

সাধারণ মানুষের স্বার্থে,সোনারপুরের উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায়‌ বাজারে বাজারে অভিযান।

ভিশন গ্রুপের নামে অর্থ আত্মসাতের মিথ্যে অপপ্রচার জামায়াত নেতার বিরুদ্ধে, প্রমানসহ বিবৃতি দিলেন সংক্ষুব্ধ নেতা

রাজশাহীতে চলছে উদ্দোক্তা মেলা

রাজশাহীতে চলছে উদ্দোক্তা মেলা

কেশবপুরে প্রকাশ্য দিবালোকে মুদি ব্যবসায়ী অপহরণ, এলাকায় চরম আতঙ্ক

ইমরান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে প্রকাশ্য দিবালোকে এক মুদি ব্যবসায়ীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের মধ্যকুল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৩৫) পেশায় একজন মুদি ব্যবসায়ী। কেশবপুর বাজারের ত্রিমোহনী মোড়ের স্বর্ণপট্টিতে তার একটি দোকান রয়েছে।

গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে তরিকুল ইসলাম কেশবপুর বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে রাস্তার উপর আসলে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে জোরপূর্বক একটি সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৭ মিনিটে তরিকুল ইসলাম তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বড় ভাই হাফিজুর রহমানের কাছে ফোন করে জানায়, তাকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীদের কাউকেই সে চিনতে পারেনি। সে কোথায় আছে তাও জানাতে পারেনি। প্রায় তিন মিনিট কথা বলার পর হঠাৎ করেই তার ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় তরিকুল ইসলামের বড় ভাই মোঃ হাফিজুর রহমান কেশবপুর থানায় অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার দাবি করছে, পূর্বপরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে তরিকুল ইসলামকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। দ্রুত তাকে জীবিত উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে এমন প্রকাশ্য অপহরণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। কেশবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

কেশবপুরে প্রকাশ্য দিবালোকে মুদি ব্যবসায়ী অপহরণ, এলাকায় চরম আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ