ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ আলী আকবর খান।

হরিরামপুরে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত।

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ জায়েদ খান।

পীরগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে এমপির সমর্থনের দাবি বিএনপি নেতার, এমপি বললেন ‘কাউকে সমর্থন দিইনি’

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বদলগাছীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মোঃ সারোয়ার হোসেন অপু জেলা প্রতিনিধি,নওগাঁ। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা এ ধরনের মেলার মাধ্যমে বিকশিত হয়। তাদের ক্ষুদ্র উদ্ভাবনই ভবিষ্যতে বড় পরিবর্তনের পথ তৈরি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ঐন্দ্রিলা মুস্তফী, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী আবু হোরায়রা এবং বদলগাছী সরকারি কলেজের প্রভাষক (রসায়ন) সাকিব মো. নাছিমুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফারুক আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. নাবিল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ আচার্য।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে স্টল সাজিয়েছে। পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি ও রোবটিক্স বিষয়ক প্রকল্পগুলো দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হিসেবে দেখা দেয়।

আয়োজকরা জানান, ২৫ এপ্রিল শুরু হওয়া এ মেলা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। সমাপনী দিনে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বদলগাছীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ