ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

কুমিল্লায় সোনালী ব্যাংকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার মানহানি ও অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলন

জৈনা বাজারে সুদের টাকার জন্য শিশু সন্তান বিক্রির চেষ্টা আর এক নারীর মাথা ফাটালো খুলনার 'লাকি', তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপরও চড়াও

বেড়াতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

ধুনটে নিখোঁজ ১৬ বছরের সিফাতুল্লাহ, খোঁজে দিশেহারা পরিবার

মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে ২জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান

সাইবার স্পেসে মাদকের বিরুদ্ধে কঠোর আইন: মৃত্যুদণ্ডের বিধান, নারায়ণগঞ্জে জুনে ৮৪টি মোবাইল কোর্ট পরিচালনা

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: অসুস্থ ও স্মৃতিশক্তি হারানো পিতার স্বাক্ষর জালিয়াতি করে পৈত্রিক সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে আপন ভাই মো. ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তিন বোন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছোট বোন ম্যানসি আক্তার জলি জানান, তাদের পিতা মো. মকিম উদ্দীন মোল্লা দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এবং বর্তমানে কথা বলতে বা চলাফেরা করতে অক্ষম। এই সুযোগে ২০২৫ সালের ৭ মে নওয়াপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে একটি হেবা দলিলের (নম্বর ২০৫৪/২৫) মাধ্যমে ধোপাদী ও বুইকারা মৌজার ১৪৪ শতক জমি রনি নিজের নামে করিয়ে নেন। জলি অভিযোগ করেন, ওই দলিলে পিতা ও এক বোনের স্বাক্ষর জাল করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী বোনেরা যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে দেওয়ানি মামলা (১৬৬/২৫) দায়ের করেছেন। তবে মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও নওয়াপাড়ার কিছু প্রভাবশালী ব্যক্তি ওই জমি দখলের পাঁয়তারা করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও অভিযুক্তরা তা তোয়াক্কা করছে না বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত বড় বোন পাপিয়া খাতুন পপি ও মেজ বোন সোনিয়া আক্তার পলি আক্ষেপ করে বলেন, নারী হওয়ায় তারা কোনো প্রতিরোধ গড়তে পারছেন না এবং বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পৈত্রিক অধিকার ফিরে পেতে এবং প্রভাবশালীদের হাত থেকে বাঁচতে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ