ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার  সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে বিএনপি নেতা মরহুম মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ অনিশ্চিত, ভেরিফিকেশনে আটকে ব্রাহ্মণবাড়িয়ার দুই তরুণ

কর্মকর্তা সংকটে থমকে আছে বিজয়নগরের জনসেবা

পদ্মা সরকারি কলেজের নবীনবরণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

গ্যাস-তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ

মোঃ রিয়ায এলাহী রাজন:গাইবান্ধা জেলা প্রতিনিধি: আজ ২৫ এপ্রিল ২০২৬, গাইবান্ধা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এবং বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যে যখন সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক সেই প্রেক্ষাপটে গ্যাস ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটি। 

এ কর্মসূচি জনজীবনের ক্রমবর্ধমান সংকট ও সরকারের নীতির বিরুদ্ধে এক প্রতিবাদী উচ্চারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবি’র সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।

বক্তারা বলেন, অল্প সময়ের ব্যবধানে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। মাত্র সতের দিনের ব্যবধানে ছয়শত টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধিকে তারা সম্পূর্ণ অযৌক্তিক ও জনবিরোধী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দেন। 

একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেলেও দেশে ডিজেল ও পেট্রোলের মূল্য বৃদ্ধি করাকে নীতিগত অসঙ্গতি ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন তারা।

সমাবেশে আরও তুলে ধরা হয়, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি করছে। শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা অবিলম্বে এই পরিস্থিতির অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এছাড়া বাজারে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলে উল্লেখ করে বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গ্যাস-তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ